শ্রদ্ধার জন্য আদিত্যর আংটি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের প্রেমিকাকে আংটি দেওয়ার অর্থ অনেক বড় কিছু। হয়তো সেটা আনুষ্ঠানিক কিছু নয়, তার পরও তো একরকমের বাগদান। ভবিষ্যতে নতুন সম্পর্ক শুরুর প্রতিশ্রুতি। শোনা যাচ্ছে, নিজেদের সম্পর্কটাকে আরেকটা মাত্রায় নিয়ে যেতেই আদিত্য রায় কাপুর তাঁর প্রেমিকা শ্রদ্ধা কাপুরের জন্য একটি আংটি কিনেছেন। নতুন ছবি দাওয়াত-ই-ইশক- এর প্রচারণার একফাঁকে এই আংটিটি কেনেন আদিত্য।
প্রেমিকাকেই যখন দেবেন, সেটা দামি তো হওয়া চাই। কোনো কিপটেমি না দেখিয়ে হিরের আংটিই কিনেছেন আদিত্য। আদিত্য নিজে অবশ্য দোকানে যেতে পারেননি। তাঁকে ঘিরে এমন ভিড়ের জটলা তৈরি হয়েছিল দোকানের সামনে, পরে হোটেল রুমে অলংকারের দোকানটির এক কর্মীকে ডেকে পাঠিয়ে অর্ডার দেন। আংটির দামটা অবশ্য জানা যায়নি। মিডডে।