শ্রদ্ধার সঙ্গে কে?

বলিউডের দুই বড় তারকার ছবি ‘থাগস অব হিন্দোস্তান’। আছেন মি. প্যাশনেট আমির খান ও বিগ বি অমিতাভ বচ্চন। কিন্তু কেন্দ্রীয় নারী চরিত্রে কে থাকছেন? এখনো চূড়ান্ত হয়নি তা। তবে নায়িকার তালিকা নিয়ে যে গুঞ্জন উঠেছে, তাতে নাম আসছে অনেকেরই।
ছবির নারী কেন্দ্রীয় চরিত্রে থাকবেন দুজন তারকা। এর মধ্যে একজন প্রায় চূড়ান্ত। প্রযোজকদের কাছ থেকে জানা না গেলেও নায়িকা শ্রদ্ধা কাপুর বললেন, তিনি আছেন। ইতিমধ্যে নিজের নামও লিখিয়েছেন অভিনয়শিল্পী তালিকায়। তবে আরেকজন কে? এ নিয়ে গুঞ্জনের শেষ নেই। আমির চেয়েছিলেন ‘দঙ্গল’ কন্যা ফাতিমা সানা শাইখকে নেবেন কিন্তু এটা হলো না। প্রযোজক আদিত্য চোপড়ার পছন্দ বানি কাপুর। কিন্তু গুঞ্জন উঠছে আমিরের আরেক পছন্দ ‘ভাট’ কন্যা আলিয়া ভাটকে। দুজনেই আছেন তালিকায় নাম ওঠানোর দৌড়ে। এদিকে আরেক তারকা সন্তানের নামও শোনা যাচ্ছে। সাইফ আলি খান-কন্যা সারা আলী খানও নাকি যোগ হয়েছেন প্রতিযোগিতার দৌড়ে। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত কে নিতে পারে আমির–অমিতাভদের সঙ্গে পর্দার ভাগ। ডিএনএ