সঞ্জয়লীলার ছবিতে থাকছেন না ভূমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমি পেডনেকার
ভূমি পেডনেকার

বলিউডের বাতাসে উড়ো খবর ভেসে বেড়াচ্ছিল—ভূমি পেডনেকার নাকি সঞ্জয়লীলা বনশালীর পরবর্তী ছবি গুসতাখিঁয়াতে অভিনয় করছেন। বলিউডে এই নায়িকার অভিষেক হয় গত বছর। সবে একটি ছবি মুক্তি পেয়েছে তাঁর। আর এরই মধ্যে এত বড় নির্মাতার সঙ্গে কাজের সুযোগ! ভূমিভক্তরা এমনটা ভেবে খুশিই হয়েছিলেন। কিন্তু সম্প্রতি তাঁদের মন ভেঙে দেওয়ার মতো খবর দিয়েছেন এই নায়িকার এক মুখপাত্র। বলেছেন, ‘ভূমি বনশালীর কোনো ছবিতে অভিনয় করছেন না। এই পরিচালকের কাছ থেকে এখন পর্যন্ত তাঁর কাছে ছবির ব্যাপারে কোনো প্রস্তাব আসেনি। এ প্রসঙ্গে যেসব গুজব শোনা যাচ্ছে সব ভুল।’
দাম লাগা কে হাইশা ছবির এই অভিনেত্রী এখন কাজ করছেন মনমর্জিয়া নামের একটি সিনেমায়। এখানেও তাঁর সহশিল্পী আয়ুষ্মান খুরানা। এ ছাড়া আনন্দ এল রায়ের একটি ছবিতে কাজ করছেন তিনি। বলিউডে আপাতত ভালোই ব্যস্ত সময় কাটছে এই অভিনেত্রীর। এনডিটিভি।