সঞ্জয়ের গান্ধীগিরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

দাওয়াখানা হোক কিংবা জেলখানা, ইচ্ছা থাকলেই উপায় হয়। আর তাই জেলখানাতে বসেও গান্ধীগিরি করছেন ‘মুন্না ভাই’ সঞ্জয় দত্ত। কাশ্মীরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের হাহাকার পৌঁছে গেছে তাঁর কানেও। সারা ভারতে এ নিয়ে ত্রাণ সাহায্য সংগ্রহ করা হচ্ছে। সঞ্জয় নিজে উদ্যোগ নিয়েছেন, কারাগারের বাসিন্দারাও যেন তাতে শামিল হন। ইয়েরওয়াড়া জেলের অধিবাসীদের সবাই এক দিনের পারিশ্রমিক কাশ্মীরের বন্যার্তদের সাহায্যার্থে দান করেছেন।
এই অর্থ সাহায্য এখন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হবে। সেখান থেকেই সেটি চলে যাবে কাশ্মীরে। সঞ্জয়ের এই উদ্যোগ বাহ্বা পাচ্ছে সবার। পরনে কয়েদির পোশাক থাকলেও ভেতরের মুন্না ভাইয়ের সত্তাটি হারিয়ে যায়নি তাহলে! টিএনএন।