সত্য কাহিনিনির্ভর ছবিতে আগ্রহ অক্ষয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্ষয় কুমার
অক্ষয় কুমার

সাম্প্রতিক সময়ে অক্ষয়ের ছবিগুলো বেশির ভাগই সত্য কাহিনিনির্ভর। বিগত কয়েক বছরের ছবিগুলোর দিকে তাকালে তা–ই চোখে ভাসে। ‘স্পেশাল টোয়েন্টি সিক্স’ থেকে শুরু করে ‘রুস্তম’ পর্যন্ত—সব কটি ছবির কাহিনিই বাস্তব জীবন থেকে নেওয়া।
‘স্পেশাল টোয়েন্টি সিক্স’-এর কাহিনি ছিল একজন লুটেরাকে নিয়ে। আশির দশকে সে ভারতীয় গোয়েন্দা বাহিনী সিবিআইয়ের সদস্য সেজে ব্যবসায়ী ও রাজনীতিবিদদের অপহরণ করে। ১৯৯০ সালে কুয়েত থেকে নিরুপায় হাজারো ভারতীয়কে অপসারণের কাহিনি নিয়ে ‘এয়ার লিফট’। আর ‘রুস্তম’? এ তো সবার জানা। ১৯৫০ সালের বিখ্যাত নানাবতী কেস নিয়ে এই ছবির কাহিনি।
অক্ষয়ও যেন বাস্তবনির্ভর ছবির সঙ্গে নিজেকে মিলিয়ে নিয়েছেন। অক্ষয় বলেন, ‘যখন নিরাজ পাণ্ডের মতো একজন প্রতিভাধর পরিচালক আপনার কাছে একটা ধারণা (আইডিয়া) নিয়ে আসেন, তখন কোনো প্রশ্ন ছাড়াই আপনি শিখতে পারেন। এটা আমার সৌভাগ্য, তাঁর আমার ওপর বিশ্বাস আছে। জাতীয় ইস্যুর কোনো ঘটনাকে আমাকে দিয়ে বড় পর্দায় দেখাতে চেয়েছে সে। বাস্তব কাহিনিনির্ভর কোনো উদ্যোগের অংশ হতে কখনোই আমার আগ্রহকে থামাতে চাই না। বিষয়টি এমনই, যেন আমি এর সঙ্গে মিশে গেছি। আমি আর পেছনে ফিরে তাকাতে চাই না।’
‘স্পেশাল টোয়েন্টি সিক্স’-এর পাশাপাশি অক্ষয় অভিনীত ‘বেবি’ সিনেমা পরিচালনা করেছেন নিরাজ এবং ‘এয়ার লিফট’, ‘রুস্তম’সহ আরও কিছু ছবি প্রযোজনা করেছেন। এ মাসেই ‘রুস্তম’ মুক্তির কথা রয়েছে। হিন্দুস্তান টাইমস।