সত্যিকারের পুরুষ স্কার্ট পরে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর সিং
রণবীর সিং
>
  • রণবীর সিং এখন জোয়া আখতারের ‘গাল্লি বয়’ ছবির শুটিং করছেন।
  • সবুজ স্কার্ট পরিহিত রণবীর সিংয়ের একটি ছবি সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
  • জোয়া নাকি সেটের সবাইকে স্কার্ট পরে আশার নির্দেশ দিয়েছিলেন।

সাদা টি-শার্ট আর স্নিকার্সের সঙ্গে সবুজ স্কার্ট পরা রণবীর সিংয়ের একটি ছবি সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। রণবীরের অদ্ভুত পোশাক পরার শখ নতুন নয়। এই নিয়ে তাঁর প্রেমিকা ও বলিউডের নায়িকা দীপিকা পাড়ুকোনও বেজায় বিরক্ত। কিন্তু কে শোনে কার কথা? রণবীর নিজের মর্জিমতো উদ্ভট একেকটি পোশাক পরেই হাজির হচ্ছেন নানা অনুষ্ঠানে। এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে ট্রলও কম হয় না। এবার অবশ্য তিনি শখ করে স্কার্ট পরেননি। নারী দিবসে একজন নারীর ‘আদেশ’ পালন করতেই এই পোশাক পরতে হয়েছে তাঁকে। যদি ভেবে থাকেন সেই নারী দীপিকা পাড়ুকোন, তাহলে ভুল করবেন।

অবস্থা দেখে মনে হচ্ছে স্কার্ট রণবীর সিংয়ের প্রিয় পোশাক।
অবস্থা দেখে মনে হচ্ছে স্কার্ট রণবীর সিংয়ের প্রিয় পোশাক।

নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে রণবীর সিংয়ের একটি লাইভ ভিডিও ইন্টারনেটে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে লাইভে এসে প্রিয়াঙ্কা রণবীরকে জিজ্ঞেস করেন, তিনি কেন স্কার্ট পরেছেন? তখন জানা যায় এর পেছনের রহস্য। রণবীর সিং এখন আলিয়া ভাটের বিপরীতে জোয়া আখতারের ‘গাল্লি বয়’ ছবির শুটিং করছেন। নারী দিবস উপলক্ষে ছবির পরিচালক জোয়া নাকি সেটের সবাইকে স্কার্ট পরে আশার নির্দেশ দেন। এই ‘সবাই’য়ের মধ্যে নারী-পুরুষ সবাই অন্তর্ভুক্ত। নায়ক, নায়িকা, স্পটবয়, লাইটম্যান—সবাই সেদিন সত্যি সত্যি স্কার্ট পরে হাজির হন। এই কথা শুনে প্রিয়াঙ্কা হেসে রণবীরকে বলেন, ‘আমি অবশ্য এর আগেও “বাজিরাও মাস্তানি” ছবিতে তোমাকে স্কার্ট পরতে দেখেছি।’ তখন রণবীর প্রিয়াঙ্কাকে বলেন, ‘অবশ্যই। সত্যিকারের পুরুষেরা স্কার্ট পরে।’ রণবীর হয়তো মজা করেই তা বলেছেন। কিন্তু ভক্তরা তা শুনে অবাক।

গত বছর এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও প্যান্টের ওপর মিনি স্কার্ট পরে হাজির হন রণবীর সিং। আর গত মাসেই মনীশ অরোরার নকশা করা গোলাপি রঙের মেয়েদের জ্যাকেট গায়ে চাপিয়ে উপস্থিত হন অন্য এক আয়োজনে। সত্যি রণবীর সিং পারেন বটে! এনডি টিভি