সন্তানদের সঙ্গে বিশেষ দিনে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রী মান্যতা, যমজ সন্তান ইকরা ও শাহরানের স​েঙ্গ সঞ্জয় দত্ত
স্ত্রী মান্যতা, যমজ সন্তান ইকরা ও শাহরানের স​েঙ্গ সঞ্জয় দত্ত

২১ অক্টোবর ছিল বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের যমজ সন্তান ইকরা ও শাহরানের ষষ্ঠ জন্মদিন। কিন্তু অবাক করা বিষয় হলো, এবারই প্রথম বাবা সঞ্জয়ের সঙ্গে ধুমধাম করে এই দিনটি উদ্যাপন করল মেয়ে ইকরা ও ছেলে শাহরান। কারণ, এর আগে প্রতিটি জন্মদিনেই তাদের বাবা ছিলেন জেলে কিংবা মামলাসংক্রান্ত কোনো জটিলতায়। তাই জন্মের পর বলতে গেলে এটাই প্রথম ধুমধাম করে যমজ দুই সন্তানের জন্মদিন উদ্যাপন করা।
এ বছরের ফেব্রুয়ারি মাসে জেল থেকে ছাড়া পান সঞ্জয় দত্ত। ২০১৩ সালের মে মাসে আত্মসমর্পণের পর থেকে ভারতের ইয়েরওয়াড়া জেলে ছিলেন সঞ্জয় দত্ত। সাজার সময় বেশ কয়েকবার প্যারোলে মুক্তি পেলেও ছেলেমেয়ের জন্মদিন কখনো উদ্যাপন করার সুযোগ হয়নি তাঁর। জেলে যাওয়ার আগেও আদালত ও মামলার ঝামেলার কারণে যমজ সন্তানদের জন্মদিন উদ্যাপন করতে পারেননি সঞ্জয়। তাই এবার যখন সুযোগ মিলল প্রথমবারের মতো দিনটি উদ্যাপনের, তখন বলিউডের কাছের বন্ধুদের নিয়ে উদ্যাপন করলেন দিনটি। অনুষ্ঠানে এসেছিলেন সালমান খানের বোন অর্পিতা, পরিচালক সঞ্জয় গুপ্ত ও তাঁর পরিবার, পরিচালক মিলন লুথারিয়া ও তাঁর পরিবারসহ আরও অনেকে।