সন্তানের টেলিভিশন দেখার ব্যাপারে কঠোর মা শিল্পা শেঠি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশনের পর্দায় বিদেশি চ্যানেল কিংবা ডিভিডির সংযোগে আপনি মুগ্ধ হয়ে দেখছেন বলিউড তারকা শিল্পা শেঠিকে। হয়তো আপনার পাশে আপনার বাসার ছোট্ট সদস্যটিও টেলিভিশনের পর্দায় বুঁদ হয়ে আছে। অথচ আপনি কি জানেন, মা শিল্পা শেঠি তাঁর ছেলের টেলিভিশন দেখার ব্যাপারে ভীষণ কঠোর।
শিল্পা শেঠি জানিয়েছেন, ভিয়ানকে টিভি দেখতে দেন না তিনি। তাঁর মতে, টিভির কিছু কিছু অনুষ্ঠান আগ্রাসী করে তোলে। সে কারণে ছেলেকে টিভি থেকে দূরে রাখতে চান অভিনেত্রী।
শিল্পা বলেন, ছেলেকে আমি সব সময়ই আগলে রাখি। তবে শিল্পা জানিয়েছেন, ছোট পর্দায় তাঁর প্রথম কাজ রিয়্যালিটি শো ‘সুপার ড্যান্সার’ দেখতে উৎসাহিত করবেন ছেলেকে। ছোটদের ওই শোর বিচারক শিল্পা। তিনি বলেন, চার-পাঁচ বছরের সব খুদেরা সব কী অসম্ভব ভালো ড্যান্সার। বিভিন্ন ধরনের নাচ দেখার সুযোগ পাচ্ছি ওই অনুষ্ঠানে; যা আগে কখনো দেখিনি।