সবুজ দেবী ঐশ্বরিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ক্যারল’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে গতকাল কানের লাল গালিচায় এমন মায়াবী রূপেই দেখা গেছে বলিউডের অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে। ছবি: এএফপি
‘ক্যারল’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে গতকাল কানের লাল গালিচায় এমন মায়াবী রূপেই দেখা গেছে বলিউডের অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে। ছবি: এএফপি

সোনম কাপুর লাল গালিচা মাতিয়েছিলেন নীল রঙে। আর ঐশ্বরিয়া যেন এলেন সবুজের দেবী হয়ে। গতকাল ‘ক্যারল’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে কানের লাল গালিচায় পা রাখেন ঐশ্বরিয়া। এটা কান চলচ্চিত্র উৎসবে এই বলিউড অভিনেত্রীর চতুর্দশতম উপস্থিতি।

২০০২ সাল থেকে প্রসাধন সামগ্রী ল’রিয়ালের দূত হিসেবে নিয়মিত কানে আসছেন ঐশ্বরিয়া। ৪১ বছর বয়সী ঐশ্বরিয়া রাই বচ্চনকে যদি কান চলচ্চিত্র উৎসবে আমাদের উপমহাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা হয়, তাহলে সম্ভবত খুব একটা ভুল বলা হয় না। গত ১৪ বছরে দক্ষিণ এশিয়ার সিনেমা জগতের কাছে কান আর লাল গালিচায় ঐশ্বরিয়ার হাসিমুখ যেন হয়ে উঠেছে সমার্থক।

এদিকে কান চলচ্চিত্র উৎসব উপলক্ষে টুইটারে তাঁর অ্যাকাউন্ট চালু করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।