সমুদ্রের মাঝে মাদক পার্টি, শাহরুখ পুত্র আটক

ছেলে আরিয়ান খানের সঙ্গে শাহরুখ খান।
ইনস্টাগ্রাম থেকে নেওয়া

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (এনসিবি)। তাঁর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ উঠেছে।


গতকাল শনিবার রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরীতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে এনসিবির কর্মকর্তারা। তাদের অভিযোগ, সেখানে মাদক পার্টি চলছিল। আটক হওয়া সেই ১০ জনের মধ্যেই আছেন শাহরুখপুত্র। প্রমোদতরীর সেই পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়েই সেখানে ছদ্মবেশে হানা দেয় এনসিবির কর্মকর্তারা।

আরিয়ান খান
ইনস্টাগ্রাম

ভারতীয় স্থানীয় সংবাদমাধ্যমকে এনসিবির আঞ্চলিক পরিচালক সমীর ওয়াংখেড়ে এক বিবৃতিতে জানিয়েছেন, ‘বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। দক্ষিণ মুম্বাইয়ের বলার্ড এস্টেট অফিসে আছে আরিয়ান। শনিবার রাতে এনসিবির কর্মকর্তারা একটি প্রমোদতরীতে চলা পার্টিতে হানা দেয়। সেখানে সেও ছিলো।’

শনিবার রাতে যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে অভিযান চালান এনসিবি গোয়েন্দারা। সেই পার্টিতে অনেকেই যখন নেশায় বুঁদ, তখনই তাঁদের হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। বাজেয়াপ্ত করা হয় কোকেন, হাশিশ, এমডিএম-এর মতো মাদক।

আরিয়ান খান
ইনস্টাগ্রাম
আরিয়ান খান
ইনস্টাগ্রাম

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে বলিউডের মাদক কাণ্ড নিয়ে বেশ সক্রিয় এনসিবি। বেশ কিছুদিন কারাগারেও ছিলেন রিয়া চক্রবর্তী। মাদককাণ্ডে বলিউডের আরও নামকরা অভিনেতা-অভিনেত্রীর নামও জড়িয়েছে ।