সাইকেলে সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

সালমান খানের সাইকেলপ্রীতির কথা হয়তো অনেকেই জানেন। সাইকেল চালাতে এ অভিনেতা খুব পছন্দ করেন। কিন্তু তারকা বলে কথা, চাইলেই তো আর যখন-তখন সাইকেল নিয়ে বেরিয়ে যেতে পারেন না। অবশ্য মঙ্গলবার তিনি তাঁর নিজের প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’-এর একটি বাইসাইকেলে চেপে নিজের পানভেলের খামারবাড়ির কাছে কিছুক্ষণ ঘুরে বেড়িয়েছেন। সেই ছবি ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়ে। 

এদিকে ১৫ মার্চ থেকে সালমান খান ও তাঁর সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ অস্ট্রিয়ার বরফ ঠান্ডায় ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিং শুরু করবেন বলে জানা গেছে। আলী আব্বাস জাফর পরিচালিত এই ছবি মুক্তি পাবে ডিসেম্বরের ২২ তারিখ। এনডিটিভি