সাইফ-কারিনা নতুন ঠিকানায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসেম্বরে মা-বাবা হতে যাচ্ছেন—এ খবর কিছুদিন আগেই মাত্র প্রকাশ পেয়েছে। সাইফ নিজেই সবাইকে এই সুসংবাদটি জানিয়েছেন। সন্তান জন্মের পর নতুন বাড়িতে উঠবেন বলেও ঠিক করেছেন তাঁরা। আর এ জন্য পরিবারের নতুন অতিথিকে স্বাগত জানানোর পুরোদমে প্রস্তুতি চলছে এখন।
তিন বছর আগে ৪৮ কোটি টাকা দিয়ে বিশাল এক বাড়ি কিনেছিলেন ‘সাইফিনা’ দম্পতি। তবে সেখানে থাকা শুরু করেননি। এখন সেই বাড়িতে তাঁদের অনাগত সন্তানের জন্য একটি ঘর ও খেলার জায়গা তৈরি করা হচ্ছে।
চারতলা এই বাড়ির প্রতিটি ফ্লোর ৩০০০ বর্গফুট। ভারতের বিখ্যাত অন্দরসজ্জাবিদ নোজির উডিয়া এই বাড়ির অন্দরসজ্জার দায়িত্ব নিয়েছেন বলেও শোনা গেছে।
সাইফ-কারিনা সামনের বছর জানুয়ারি মাসে সন্তানকে নিয়েই নতুন এই বাড়িতে উঠবেন বলে ঠিক করেছেন। বলিউড বাবল।