সাইফ কী পরামর্শ দিলেন মেয়েকে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেদারনাথ ছবিতে সারা আলী খান
কেদারনাথ ছবিতে সারা আলী খান
সাইফ আলী খান
সাইফ আলী খান

সাইফ আলী খান মেয়েকে বলেছেন, ‘আমাদের চারপাশে এমন কিছু ঘটে, যা আমাদের মনের ওপর খুব প্রভাব ফেলে। আমাদের মনোযোগে ব্যাঘাত ঘটায়। নানা রকম কথা কানে আসবে। অনেক গুজব ছড়াবে। ওসব মনে নিয়ো না।’ প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিনেতা বলেন, ‘সারাকে বলেছি মন দিয়ে কাজ করো। আমাদের কাজ এবং তা দর্শকের কাছে পৌঁছানোর মাঝে অনেক বাধা আসে, সেসবকে পাত্তা দিয়ো না। আর আমরা তো স্টার। গ্যালাক্সিতেও অসংখ্য স্টার অর্থাৎ তারা থাকে। এরা প্রত্যেকে আলাদা। এরা কেউ কারোর সঙ্গে প্রতিযোগিতা করে না। তাই সারাকে বলেছি, কোনো প্রতিযোগিতার মধ্যে যেও না।’

সম্প্রতি মুক্তি পেয়েছে সাইফ আলী খান অভিনীত ছবি শেফ। আর ওদিকে সারা আলী খান অভিনীত প্রথম ছবি কেদারনাথ-এর প্রথম ঝলক মুক্তি পেয়েছে এ মাসেই। ছবিতে সারার নায়ক সুশান্ত সিং রাজপুত।