সাইফকন্যার প্রথম নায়ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা আলী খান
সারা আলী খান

সাইফকন্যার প্রথম নায়ক হতে যাচ্ছেন রণবীর সিং। ইতিমধ্যে খবর রটেছে, বড় পর্দায় আসছেন বলিউড তারকা সাইফ আলী খানের কন্যা সারা আলী খান। তাঁর বলিউডযাত্রাকে বলা হচ্ছে রাজকীয় আগমন। তারকা পিতার কন্যা, প্রথম ছবিতে নায়ক হিসেবে পাচ্ছেন আরও এক জনপ্রিয় তারকাকে। শুরুর প্রাপ্তি হিসেবে ব্যাপারটা দারুণ।
যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন সারা। জানা গেছে, জয়া আখতারের মিউজিক্যাল ফিল্ম ‘গলি বয়’ ছবিতে অভিনয় করবেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে। প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি নাকি আলাপও সেরে ফেলেছেন কন্যার মা অমৃতার সঙ্গে। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।
‘গলি বয়’ ছবির গল্প মুম্বাইয়ের দুই র‍্যাপারকে নিয়ে। ডিভাইন ও নেজি নামে সত্যিকারের দুই র‍্যাপার আছেন। তাঁদেরই একজনের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা রণবীর সিং। আর তাঁর বিপরীতে নায়িকা হবেন সারা। বলিউড লাইফ ও জি নিউজ।