সাইফকে কেন দূরে থাকতে বলেছেন কারিনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কি অ্যান্ড কা’ ছবিতে এমন রূপেই দেখা যাবে কারিনাকে।
‘কি অ্যান্ড কা’ ছবিতে এমন রূপেই দেখা যাবে কারিনাকে।

সাইফকে তাঁর কাছ থেকে দূরে থাকতে বলেছেন কারিনা! দীর্ঘ পাঁচ বছরের প্রেম। তারপর বিয়ে। আর দেখতে দেখতে বিয়েরও প্রায় তিন বছর পার হতে চলল। এরই মধ্যে বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে পরিচিতি পেয়েছেন সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। কিন্তু হঠাৎ কী এমন হলো যে, সাইফকে দূরে থাকতে বলেছেন কারিনা! তাঁদের দাম্পত্যজীবন ঠিকঠাক আছে তো?
অবশ্য সাইফিনা ভক্তদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। ‘কি অ্যান্ড কা’ ছবির চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতেই নাকি সাইফকে দূরে থাকতে বলেছেন কারিনা। নিয়ম করে প্রতিদিন চার ঘণ্টা। এই সময়টাতে কেবল সাইফ নয়, কাউকেই নাকি কাছে ঘেঁষতে দেবেন না ‘হিরোইন’ তারকা কারিনা।
‘পা’খ্যাত বলিউডের চলচ্চিত্র নির্মাতা আর বাল্কির পরবর্তী ছবি ‘কি অ্যান্ড কা’তে চুক্তিবদ্ধ হয়েছেন কারিনা। সহ-অভিনেতা অর্জুন কাপুর। ক্যারিয়ার নিয়ে প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী এক কর্মজীবী নারীর ভূমিকায় দেখা যাবে কারিনাকে। আর অর্জুন অভিনয় করবেন কারিনার স্বামীর ভূমিকায়; যে সব সময় বাড়িতেই থাকে। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
সম্প্রতি ‘কি অ্যান্ড কা’ ছবিতে অভিনয়ের প্রস্তুতির কথা জানাতে গিয়ে কারিনা বলেন, ‘আমি সাইফকে বলেছি, এই চরিত্রে অভিনয়ের জন্য আমাকে নিজের মতো করে থাকতে হবে। প্রতিদিন চার ঘণ্টা আমি নিজেকে বন্দী করে রাখব। এই সময়টাতে পরিবারের সদস্যসহ সবার কাছ থেকে দূরে থাকব আমি। বাল্কির ছবিতে যে নারীর চরিত্রে আমি অভিনয় করব, তাঁকে জানার এটাই একমাত্র পথ।’