সাইফিনা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর ও সাইফ আলী খান
কারিনা কাপুর ও সাইফ আলী খান

আসছে ১৬ অক্টোবর সাইফিনার দ্বিতীয় বিবাহবার্ষিকী। সাইফ আলী খান আর কারিনা কাপুর খানের ভক্তরা হয়তো তারিখটা মনে রেখেছেন। নতুন খবর হলো, দিনটি উদ্যাপন করতে স্ত্রীকে নিয়ে ফ্রান্স যাচ্ছেন বলিউডের ছোট নবাব। তা ফ্রান্সের কোথায়? সেইন্ট অ্যামিলন! নামটা পরিচিত ঠেকছে? হ্যাঁ, সম্প্রতি হলিউড তারকা ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলি এখানেই গাঁটছড়া বেঁধেছেন। তারকাদের ঘন ঘন আনাগোনায় সেইন্ট অ্যামিলনও যেন তারকা হয়ে উঠছে। তবে সাইফিনার পক্ষ থেকে এখনো খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে প্রশ্ন করেও কারিনার কাছ থেকে ‘রহস্যময় হাসি’ ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। দ্য টাইমস অব ইন্ডিয়া।