সাইফের প্রশংসায় কাইফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বজরঙ্গি ভাইজান-এর সাফল্য টাটকা থাকতে থাকতেই নতুন ছবি আসছে কবির খানের। ২০০৮ সালের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা নিয়ে বানিয়েছেন ফ্যান্টম। কদিন পরেই মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
ফ্যান্টম-এর মূল দুই চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ আর সাইফ আলী খান। সাইফের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে ক্যাট বলেছেন, ‘ও খুবই বুদ্ধিদীপ্ত, অনেক জানে। সবচেয়ে বড় কথা, ও সত্যিকারের একজন ভালো মানুষ।’
ছবিটি দুদ্দাড় অ্যাকশনে ভরপুর। ছবির একটি বড় অংশের শুটিং হয়েছে লেবাননে। খুবই প্রতিকূল পরিবেশে, যার সঙ্গে ক্যাটরিনা অভ্যস্ত নন। তবে এটা নাকি তিনি দারুণ উপভোগ করেছেন। ছবিতে ক্যাটরিনাকে গোলাগুলিও করতে দেখা যাবে। পুরো ক্যারিয়ার মিলেও নাকি এত গুলি তিনি ছোড়েননি! আইএএনএস।