সাবেক প্রেমিক থেকে সাবেক প্রেমিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ

মুখরোচক গল্পের বিষয় হিসেবে ক্যাটরিনা বেশ। কিছুদিন পরই লোকে বলবে, সাবেক প্রেমিকের সঙ্গে ছবি করেছে! তারপর আবার বলবে, আরেক সাবেক প্রেমিকের সঙ্গেও শুটিং করছে! সেসব নিয়ে মাথাব্যথা নেই ক্যাটের। তাঁর ভাবনা চরিত্র নিয়ে।
ভারতে চলছে ১৮তম মুম্বাই একাডেমি অব মুভিং ইমেজ চলচ্চিত্র উৎসব (মামি)। সেখানে প্যানেল আলোচক হিসেবে এই অভিনেত্রী বলেন, ‘দর্শকদের মাথায় নায়িকার একটি ধরাবাঁধা ছবি ঢুকিয়ে দেওয়া হয়েছে। নায়িকা মানেই শুধু গ্ল্যামার চরিত্র নয়। অন্তত আমার কাছে গ্ল্যামার, নন–গ্ল্যামার কোনো বিষয় নয়। চরিত্র চরিত্রই।’ ভারতীয় ও পশ্চিমা পরিচালকদের কাজ নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি বলেন, পশ্চিমের কিছু কিছু জায়গায় পুরুষ চরিত্রে আবেগ দেখানো মানা। কিন্তু ভারতীয় পরিচালকেরা পুরুষ চরিত্রগুলোকে আবেগে ডুবিয়ে দিতে দ্বিধা করেন না।
যদিও বলিউডে একের পর এক গ্ল্যামার চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা। সামনে তাঁকে পাওয়া যাবে অনুরাগ বসুর জগগা জাসুস ছবিতে। এতে আছেন সাবেক প্রেমিক রণবীর কাপুর। শিগগিরই শুটিং শুরু হচ্ছে এক থা টাইগার সিনেমার সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায় ছবির। সেখানেও আছেন আরেক সাবেক প্রেমিক সালমান খান। সাবেক প্রেমিক থেকে আরেক সাবেক প্রেমিকের সঙ্গে নিশ্চয়ই গ্ল্যামার-রসায়ন মিলেমিশে একাকার হবে। এনডিটিভি।