সাবেক প্রেমিককে কারিনার অভিবাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর ও শাহিদ কাপুর
কারিনা কাপুর ও শাহিদ কাপুর

সম্প্রতি বাবা হয়েছেন বলিউড তারকা শহিদ কাপুর। সদ্য বাবা হওয়া প্রাক্তন এই প্রেমিককে অভিবাদন জানিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। প্রেম ভেঙে গেলেও তাঁদের সম্পর্কটা এখনো অটুট রয়েছে।

একটা উত্তাল প্রেমের জীবন ছিল শহিদ কাপুর ও কারিনা কাপুরের। ফাঁস হয়ে গিয়েছিল দুজনের ঘনিষ্ঠ ভিডিও ও স্থিরচিত্র। সেসব নিয়ে অনেক দিন মেতে ছিল বলিউড। এরপর দুজনের দুটি পথ, দুটি দিকে গেছে বেকে। দুজন ঘর বেঁধেছেন ভিন্ন মানুষের সঙ্গে। গতকাল সোমবার নবজাতক কন্যা ও তাঁর মাকে নিয়ে ঘরে ফিরেছেন শহিদ কাপুর। নতুন পিতা শহিদকে অভিবাদন জানিয়েছেন কারিনা। বাড়িতে ঢোকার আগেই প্রাক্তন প্রেমিকার অভিনন্দন বার্তা পৌঁছে গেছে শহিদের কাছে।
শিগগির মা হতে যাচ্ছেন কারিনাও। দুজনের প্রেম ভেঙেছে। কেটেছে বেশ তিক্ত একটা সময়। তবে সম্পর্ক ভেঙে গেলেও তাঁদের পারিবারিক সম্পর্ক এখনো স্বাভাবিক। বিয়েতে নেমন্তন্ন করেনি বলে শহিদের প্রতি প্রকাশ্যে অভিমান করেছিলেন কারিনা। এ ছাড়া জানা গেছে, শহিদের সঙ্গে একটি ছবিতে অভিনয়ও করছেন কারিনার স্বামী সাইফ আলি খান।
সম্প্রতি নকশাকার সব্যসাচী মুখার্জির একটি ফ্যাশনের অনুষ্ঠানে অংশ নেন কারিনা। মা হওয়ার জন্য অপেক্ষার পাশাপাশি অভিনয়টাও চালিয়ে যাচ্ছেন তিনি। বলিউডমন্ত্র।