সাবেক প্রেমিকের সঙ্গে আলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাট ও তাঁর সাবেক প্রেমিক আলী দাদাকার ও বান্ধবী আকাঙ্ক্ষা রঞ্জন
আলিয়া ভাট ও তাঁর সাবেক প্রেমিক আলী দাদাকার ও বান্ধবী আকাঙ্ক্ষা রঞ্জন

বলিউড তারকা আলিয়া ভাট আর সিদ্ধার্থ মালহোত্রা অনেক দিন ধরেই চুপিচুপি প্রেম করছিলেন। যদিও তাঁরা আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। কিন্তু কাজের বাইরেও তাঁদের দুজনের মেলামেশা ও ঘুরে বেড়ানোর অনেক ছবি ফাঁস হওয়ার পর বিষয়টি অনেকটা ‘ওপেন সিক্রেট’ হয়ে দাঁড়িয়েছিল। বেশ কিছুদিন একসঙ্গে দেখা মিলছে না এই দুজনের। গুঞ্জন শোনা যাচ্ছে, আলিয়া-সিদ্ধার্থের প্রেম ভেঙে গেছে। এদিকে সম্প্রতি আলিয়ার সাবেক প্রেমিক আলী দাদাকারের সঙ্গে তাঁর একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর গুঞ্জনটি আরও মাথাচাড়া দিয়ে উঠেছে।

ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সাবেক প্রেমিক আলী দাদাকারের সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবেই দেখা যাচ্ছে আলিয়াকে। এই আলীর সঙ্গে আলিয়ার পরিচয় স্কুলে থাকতে। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে অভিনয়ের আগেই আলিয়ার কৈশোরের এই প্রেম চুকে যায়। তবে, সিদ্ধার্থের সঙ্গে প্রেম চলাকালীন একটি পার্টিতে আলীর সঙ্গে বেশি ঘনিষ্ঠ হওয়ায় বেশ ঝামেলা হয়েছিল আলিয়ার।

আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা। ছবি: এএফপি
আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা। ছবি: এএফপি

একটি সূত্র জানায়, সেই পার্টি থেকে রাগ করে বের হয়ে এসেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। এরপর কিছুদিন যোগাযোগ বন্ধ ছিল দুজনের। কিন্তু আলিয়া-সিদ্ধার্থ পরে নিজেদের ঝামেলা মিটমাট করে নেন। ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদের শুটেও অংশ নেন। তারপর সব স্বাভাবিক চলছিল। এরপর যে কবে, কী কারণে তাঁরা আবার আলাদা হলেন, সে খবর তাঁরাই ভালো জানেন। কিন্তু পুরোনো প্রেমিকের সঙ্গে আলিয়ার এই ছবি এখন কিসের ইঙ্গিত দিচ্ছে, সেটাই ভাবছেন অনেকে। আলিয়া কি আবার পুরোনো প্রেমিকের কাছেই ফিরলেন? হিন্দুস্তান টাইমস