সামনে জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারি ছবিতে ইরফান খান
মাদারি ছবিতে ইরফান খান

ইরফান বলিউড জয় করেছেন আরও আগে। হলিউডেও প্রমাণিত হয়েছে তাঁর মেধা। কাজ করেছেন বাংলাদেশের ছবির জন্যও। চারদিকে যখন জয়জয়কার, তখন জটিলতা থেকে মুক্তি মেলেনি তাঁর ছবির। শুক্রবার পর্দায় ওঠার কথা থাকলেও পিছিয়ে যাচ্ছে ইরফানের ছবি ‘মাদারি’র মুক্তি। অমিতাভের নতুন ছবি ‘তিন’ শুক্রবার মুক্তি পাবে।
‘পিকু’ ও ‘তলোয়ার’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে বলিউড দর্শকদের নজর কেড়েছেন ইরফান খান। অন্যদিকে নিশিকান্ত কামাত পরিচালিত ‘মাদারি’ ছবিটির ব্যাপারে বাড়তি আগ্রহের কারণ ছবির গল্প। সুবারবন মেরলের আন্ধেরি-কারলা সড়কে নির্মাণাধীন উড়ালসেতু ধসের ঘটনা নিয়ে নির্মিত এই ছবি। মুক্তির তারিখ পিছিয়ে সেটি গেল ১৫ জুলাইয়ে।

কাছাকাছি তারিখে ছবি মুক্তির জটিলতায় রয়েছে আরও কিছু ছবি। জুনের ১৭ তারিখ মুক্তি পাওয়ার কথা শহিদ কাপুর, আলিয়া ভাট ও কারিনা কাপুর অভিনীত ‘উড়তা পাঞ্জাব’। আগস্টের ১২ তারিখ একই সঙ্গে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার অভিনীত ‘রুস্তম’ ও হৃতিক রোশন অভিনীত ‘মহেনজো দারো’ ছবি দুটি। দুই পরিচালকই বলেছেন, মুক্তির তারিখ পেছাবেন না তাঁরা। একেবারে গায়ে গায়ে মুক্তির তারিখ নিয়ে অপেক্ষা করছে আরও কিছু বলিউডি ছবি। সেগুলোর ব্যবসা নিয়ে বিশ্লেষকেরা খানিকটা উদ্বিগ্ন। এনডিটিভি