সালমান-শাহরুখ 'ভাই-ভাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত রাতে পোস্ট করা শাহরুখ ও সালমানের ছবি
গত রাতে পোস্ট করা শাহরুখ ও সালমানের ছবি

পুরোনো দ্বন্দ্ব নিয়ে সালমান ও শাহরুখ-ভক্তরা যতই পড়ে থাকুক, তাতে কিন্তু এই দুই খানের কিচ্ছু যায়-আসে না। তাঁরা ঠিকই নিজেদের মতো করে তাঁদের বন্ধুত্ব উদ্‌যাপন করে যাচ্ছেন। নিজেদের বন্ধুত্ব কোন পর্যায়ে, সেটা বোঝাতেই হয়তো গত রাতে শাহরুখ একটি ছবি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম। সাল্লু আর নিজের সম্পর্কের সংজ্ঞা বোঝাতে গিয়ে তিনি লিখেছেন, ‘ভাই-ভাই’।
এমনিতেই ‘ধর্ষিত নারী’ মন্তব্য করে এখন খানিকটা অশান্তিতে আছেন সালমান খান। ‘ভাই’ শাহরুখ কিঞ্চিৎ​ স্বস্তি দিতেই সালমানের সঙ্গে কাটালেন কিছু আনন্দমুহূর্ত। গত বৃহস্পতিবার রাতে ভারতের মুম্বাইয়ের রাস্তায় তাঁরা বেরিয়েছিলেন সাইকেল নিয়ে। সাইকেল চালানোর ফাঁকে তুলেছেন ছবিও। পরে সেই ছবিটি ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে দিয়ে শাহরুখ তাতে লেখেন, “বাইক-বাইকে ভাই-ভাই। কোনো দূষণ নেই... ভাই বলেছেন, ‘আমরা মাইকেল লাল আর সাইকেল লাল’”। জি নিউজ।