সামলে নিলেন ফখরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নার্গিস ফখরি
নার্গিস ফখরি

এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। অনাহূত অতিথির মতো বিব্রতকর পরিস্থিতি এসে দাঁড়িয়েছিল দুয়ারে। কিন্তু তাকে হাসিমুখেই ‘অভ্যর্থনা’ জানিয়েছেন নার্গিস ফখরি। এই বলিউড তারকা গত শনিবার র্যাম্পে হাঁটছিলেন। শেষ অভিবাদন নিতে গিয়ে মাথা নোয়াতেই বিপদ। ফখরির পেছনের মডেল ভুল করে পা দিয়ে চেপে ধরেছিলেন তাঁর পোশাক। তাতেই চিরে গেল পোশাক। দ্রুতই বেমক্কা এই পরিস্থিতি সামলে নেন ফখরি।
বিএমডব্লিউ ইন্ডিয়া ব্রাইডাল ফ্যাশন উইকে অংশ নিতে গিয়ে ঘটেছে এমন ঘটনা। হাসিমুখে পরিস্থিতি সামলে নেওয়া ফখরি পরে সাংবাদিকদের বলেছেন, ‘এটা বড় কোনো ঘটনা নয়। কেউ আমার পোশাকে পাড়া দিয়েছিল। তখন আমি হাসতে শুরু করি। আসলে নার্ভাস হলেই আমি বেশি হাসি।’ আইএএনএস।