সারারাত আঁকতাম, কাঁদতাম

পর্ণ তারকার তকমাটাই তাঁর নামের আগে বেশি ব্যবহার হয়। যদিও এখন আর পর্ণ ছবি করেন না তিনি। সানি এখন বিজ্ঞাপনের মডেল হচ্ছেন, অভিনয় করছেন সিনেমায়। কিন্তু পর্দার এ তারকার আছে আরো একটি পরিচয় যা অনেকেরই জানা নেই। তিনি একজন চিত্রশিল্পী।
গত ১০ বছর ধরে নিয়মিত ছবি আঁকছেন সানি লিওন। বড় ক্যানভাসে বিমূর্ত ছবি আঁকেন তিনি। তবে আঁকেন নিজের জন্য। কখনো কখনো সেসব উপহার দেন কাছের মানুষকে। ছবি আঁকার পেছনে তাঁর রয়েছে একটি কষ্টের ঘটনা। সানি জানালেন, মায়ের মৃত্যুর পর দিন-রাত ছবি আঁকায় ব্যস্ত থাকতেন তিনি। শোক ভুলতে তখন হাতে তুলে নিয়েছিলেন তুলি। তাঁর ছবিতে প্রকাশ পেত চরম ব্যক্তিগত অনুভূতি। শিল্পের সঙ্গে এ নায়িকার মানসিক যোগাযোগ এতটাই বেশি ছিল যে, কোনোভাবেই তা সবার সামনে প্রকাশ করতে চাননি তিনি। সানির বলেন, ‘মা চলে যাওয়ার পর সারা-রাত ধরে ছবি আঁকতাম আর কাঁদতাম। সকালে অনেকটা হালকা লাগত তাতে। নতুন করে কাজ শুরু করতে পারতাম।’
সানি জানিয়েছেন, নিজের কষ্ট অন্য কোথাও শেয়ার করতে পারতেন না তিনি। কষ্ট ও শোক থেকে মুক্তি পেতে ছবি আঁকা তাঁর বেশ কাজে দিত। মেট্রো ম্যাটিনি।