সার্ক এইচআইভি শুভেচ্ছাদূত অজয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্কের এইচআইভি-এইডসবিষয়ক প্রচারণার শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন বলিউডের অভিনেতা অজয় দেবগন। এরই মধ্যে ভারতের জাতীয় যুব দিবসে শপথ নিয়েছেন তিনি।
মুম্বাইয়ে শপথ গ্রহণের সময় অজয়ের সঙ্গে উচ্চপদস্থ কর্তাব্যক্তিরা ছাড়াও উপস্থিত ছিলেন ৮০ জনেরও বেশি যুবক। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
অজয় বলেন, যে কয়েকটি প্রধান রোগের বিরুদ্ধে ভারত যুদ্ধ করছে—এর মধ্যে অন্যতম এইচআইভি এইডস। সুখবর হলো, এইচআইভি সংক্রমণের হার যথেষ্ট কম রাখতে পেরেছে ভারত।