সালমান ও সানি লিওন শীর্ষে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের ধ্রুপদি অভিনয়শিল্পীদের মধ্যে অমিতাভ বচ্চন ও রেখাকে গত ১০ বছরে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে গুগলে, এ খবর পাঠক জেনে গেছেন আগেই। বর্তমানকালের বলিউডি অভিনয়শিল্পীদের মধ্যে ওই একই সময়ে গুগলে যাঁদের খবর সবচেয়ে বেশি খুঁজেছে মানুষ, তাঁদের মধ্যে সেরা যে দুজন, তাঁরা হলেন সালমান খান ও সানি লিওন।
‘দাবাং’ তারকা সালমান খানের পরেই আছেন শাহরুখ খান। এরপর রয়েছেন যথাক্রমে অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন। তামিল সুপারস্টার রজনীকান্ত আছেন ৫ নম্বরে। এরপর হৃতিক রোশন, শহীদ কাপুর, রণবীর কাপুর, আমির খান ও ইমরান হাশমি।
সানি লিওন পেছনে ফেলেছেন যথাক্রমে ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর, কাজল আগারওয়াল, দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, তামান্না ভাটিয়া, আলিয়া ভাট ও সোনাক্ষী সিনহাকে! টাইমস অব ইন্ডিয়া