সালমান ছাড়া সঞ্জয় দত্তের জীবন নিয়ে ছবি অসম্পূর্ণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান-সঞ্জয় দত্ত
সালমান খান-সঞ্জয় দত্ত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবনী নিয়ে একটি ছবি বানাচ্ছেন রাজকুমার হিরানি। এখানে সঞ্জয় দত্তের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। সম্প্রতি সালমান খান একটি অনুষ্ঠানে এই বায়োপিক প্রসঙ্গে বলেন, ‘আমাকে ছাড়া সঞ্জয়ের বায়োপিক অসম্পূর্ণ।’

সালমানের সঙ্গে সঞ্জু বাবার সম্পর্ক সব সময়ই মধুর। একসঙ্গে তাঁরা ‘সাজন’, ‘চল মেরে ভাই’ সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু অনেকে বলেন, জেল থেকে সঞ্জয় মুক্ত হওয়ার পর তাঁদের সম্পর্কটা নাকি আর আগের মতো নেই। তবে ‘খলনায়ক’ অভিনেতা সঞ্জয়ের জীবনে যে সল্লুর গুরুত্ব কত খানি, তা তো তাঁর এই একটি মন্তব্যেই স্পষ্ট। এখন পরিচালক রাজকুমার হিরানি সঞ্জয়ের বায়োপিকে সালমানের কোনো চরিত্র রাখছেন কি না, সেটা সময়ই বলে দেবে।
এনডিটিভি।