সালমান-দীপিকা একসঙ্গে?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও শুরু হচ্ছে আলোচিত-সমালোচিত ভারতীয় টিভি রিয়্যালিটি শো ‘বিগ বস’। অনুষ্ঠানটির দশম মৌসুম এটি। এ থেকেই বোঝা যায়, কতটা জনপ্রিয় অনুষ্ঠান। সেই জনপ্রিয়তার অন্যতম কারণ এর উপস্থাপক সালমান খান।
সময় যত ঘনিয়ে আসছে, নতুন মৌসুম নিয়ে ততই বাড়ছে কৌতূহল। এবার কারা কারা থাকছেন অনুষ্ঠানে? কিন্তু এসব নিয়ে কালারস টিভির পক্ষ থেকে একেবারে মুখবন্ধ নীতি নেওয়া হয়েছে। শুধু একটা ব্যাপারই নিশ্চিত—সালমান থাকছেন!
তা সালমান তো থাকবেনই, এবারের উদ্বোধনী পর্বে থাকছেন দীপিকা পাড়ুকোনও। দীপিকা তাঁর হলিউড অভিষেক নিয়ে রোমাঞ্চিত। ‘ট্রিপল এক্স’ সিরিজের নতুন ছবি দ্য রিটার্ন অব জান্ডার কেজ-এর প্রচারণার জন্য বিগ বসে হাজির হবেন দীপিকা।
সালমান সপ্তম বারের মতো এই রিয়্যালিটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। ১৬ অক্টোবর থেকে শুরু হবে নতুন মৌসুম। ইন্ডিয়ান এক্সপ্রেস।