সালমান নিজেই নিজের সহায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

বলিউডের সব বড় ‘খান’-এরই আছে নিজস্ব প্রযোজনা সংস্থা। নিজেদের ছবির পাশাপাশি পছন্দের ছবিও প্রযোজনা করেন তাঁরা। সালমানও এর ব্যতিক্রম নন। তবে এখন নিজের সিনেমা প্রযোজনাতেই ব্যস্ত সাল্লু ভাই।

সালমান খান ফিল্মস নামের ব্যানারে অনেক ছবিই প্রযোজনা করেছেন সালমান খান। এর মধ্যে রয়েছে ‘চিল্লার পার্টি’, ‘হিরো’-এর মতো ছবিগুলো। তবে এখন এ অভিনেতা আর অন্য শিল্পীদের অভিনয় করা ছবি প্রযোজনা করবেন না। আপাতত সাল্লু তাঁর নিজের ছবিগুলো প্রযোজনা করতেই বেশি ব্যস্ত। সালমানের ভাষায়, ‘এখন নিজেকেই সহযোগিতা করছি।’ শেষ তিনি সহপ্রযোজক ছিলেন ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার। এখন প্রযোজনা করছেন তাঁরই অভিনীত ‘টিউবলাইট’ ছবিটি। এ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন চীনা অভিনেত্রী চু চু। ছবিটি পরিচালনা করছেন কবির খান।
এ বছরই বক্স অফিস দৌড়ে সফল হয়েছে সালমান খানের ‘সুলতান’ ছবিটি। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে কালারস টিভির রিয়্যালিটি শো ‘বিগ বস টেন’-এ। ইন্ডিয়ান এক্সপ্রেস।