সালমান-বিরাট একসঙ্গে?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই জগতের দুই মহাতারকা। একজন বলিউডের, আরেকজন ক্রিকেট অঙ্গনের। সালমান খান ও বিরাট কোহলি। এবার তাঁরা একসঙ্গে একটি কাজ করতে যাচ্ছেন। তবে এটি কোনো সিনেমার কাজ নয়। না, কোন ক্রিকেট ম্যাচেও অংশগ্রহণ করছেন না তাঁরা। বিরাট আর সালমানকে একসঙ্গে দেখা যাবে একটি মিউজিক ভিডিওতে।
বিশ্বখ্যাত বেলজিয়ান ডিজে দিমিত্রি ভেগাস ও লাইক মাইক এই দুই ভারতীয় তারকাকে তাঁদের মিউজিক ভিডিওতে অংশ নেওয়ার প্রস্তাব দিলে তাঁরা খুব জলদি রাজি হয়ে যান। কারণ, সালমান ও বিরাটও যে এই দুই ডিজের দারুণ ভক্ত।
অক্টোবরের ৮ তারিখে ভারতের হায়দারাবাদে এই মিউজিক ভিডিওর কাজ শুরু হওয়ার কথা। এদিকে, ভারতের দুই অঙ্গনের দুই মহাতারকার সঙ্গে কাজ করতে পেরে ভেগাস ও লাইকও ভীষণ উচ্ছ্বসিত। বলিউড বাবল।