সালমান ৪৯ নটআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

ধীরে ধীরে পঞ্চাশের দিকে এগিয়ে চলেছেন সল্লু। গতকাল শনিবার ছিল তাঁর জন্মদিন। ৪৯-এ পা দিলেন সালমান খান। চল্লিশে চালশে তত্ত্বটা ভুল প্রমাণ করে দিয়ে এখনো পর্দায় তো বটেই, পর্দার বাইরেও সমানে রোমান্স করে চলেছেন। চল্লিশের পরই যেন আসল জীবনের শুরু!
গতকাল ২৭ ডিসেম্বর তাঁর জন্মদিনে পরিবারের পক্ষ থেকে পেয়েছেন এক ঝুড়ি প্রিয় স্ট্রবেরি। বোন অর্পিতা কেক কেটে খাইয়ে দিয়েছেন ভাইকে। আর বলিউডের বিশাল পরিবারের পক্ষ থেকে তো একের পর এক শুভেচ্ছা বাণীতে স্নাত হচ্ছেনই। কিন্তু কী সেই জাদুমন্ত্র, যার কারণে বাকি দুই খানের চেয়ে একটু আলাদা করা যায় তাঁকে?
প্রথমত সালমান ‘দিলদরিয়া’ হিসেবে পরিচিত। বিয়িং হিউম্যান ফাউন্ডেশন নিয়ে তিনি সত্যিই মন থেকে দাতব্য কাজ করছেন। একবার ‘কমিটমেন্ট’ করলে তিনি নিজের কথাও শোনেন না। এই বিখ্যাত সংলাপ নিজের ব্যক্তিগত জীবনেও ব্যবহার করেন। সালমান নাকি প্রতিশ্রুতি ভাঙেন না। বন্ধুদের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়ান। সালমান হচ্ছেন নিখাদ বিনোদনদাতা। সমালোচক বা পুরস্কার নয়, তিনি ছবিই করেন সাধারণ মানুষের মন জয়ের উদ্দেশ্যে। বলিউডের নতুন তারকাদের জায়গা করে দেওয়ার জন্য সালমান সব সময়ই পাশে দাঁড়িয়েছেন বলেই শোনা যায়। টিওআই।