সালমানও বিপাকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

ভারতে ৫শ ও ১ হাজার পরিবর্তন নিয়ে শুধু সাধারন জনগণ নন, বলিউড তারকাও বিপাকে পড়েছেন। সম্প্রতি বলিউড তারকা সালমান জানালেন তাঁর কাছে ৬টা ৫শ টাকার নোট এবং ৪টা ১ হাজার টাকার নোট আটকে আছে। খুব শিগগিরই তিনি ব্যাংকে গিয়ে বদলে নেবেন। 

তবে বলিউড ভাইজান সালমান প্রধানমন্ত্রীর নোট বাতিলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। প্রশংসাও করেছেন। সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন শো বিগ বসের মঞ্চে সালমান বলেন, ‘ইস হফতে কালে ধন পর ধনাদন ভার পরি। ইট ইস এ ফ্যান্টাস্টিক মুভ অ্যান্ড হ্যাটস অফ টু মোদীজি।’ অর্থাৎ তিনি কালো টাকার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে অভিবাদন জানাচ্ছেন। এ অনুষ্ঠানে সালমান তার কাছে থাকা মোট ১০টি পুরনো নোট থাকার কথা জানান। এর মধ্যে বেশ কিছুদিন তিনি হংকংয়ে ছিলেন। তাই নোটগুলো বদলানোর সুযোগ পাননি। এর আগে ঐশ্বরিয়া, আমির খান এবং শাহরুখ খান নোট পরিবর্তনের বিষয়ে প্রধানমন্ত্রী পক্ষ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন।
প্রসঙ্গত, সপ্তমবারের মতো সালমান বিগ বস উপস্থাপনা করছেন। এবারের বিগ বসের আকর্ষণীয় দিক হচ্ছে তারকাদের সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণ। এ পর্যন্ত বেশ কিছু পরীক্ষা ও যাচাই-বাছাইয়ের পর ১৩ জন সাধারণ অংশগ্রহণকারীকে নির্বাচন করা হয়েছে। প্রতিযোগিতা চলার সময় দর্শকদের ভোটে বিজয়ী নির্বাচন করা হবে। পুরো অনুষ্ঠানের সম্প্রচার শেষ হতে তিন মাস সময় লাগবে।
বলিউড লাইফ