সালমানকে ফিরিয়ে দিলেন শাহরুখ
শাহরুখ খান যে কত সাবধানী তা বলিউড ইন্ডাস্ট্রি, শাহরুখ ভক্ত ও দর্শকেরা ইতিমধ্যে ঢের টের পেয়ে গেছে!
২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল শাহরুখ খানের সর্বশেষ সিনেমা জিরো। জিরো আগের তিন-চারটি ছবির মতো বক্স অফিসে ‘শূন্য’ পাওয়ার পর ৩২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম প্রায় দুই বছরের লম্বা বিরতি। নতুন ছবির খবর নেই। ভক্তরা রীতিমতো ‘হ্যাশট্যাগ কামব্যাক শাহরুখ’ লিখে পোস্ট করা শুরু করল সামাজিক যোগাযোগমাধ্যমে। অবশেষে ফিরছেন শাহরুখ। আর কথা দিয়েছেন, তিনি ফিরবেন ‘বলিউডের বাদশাহে’র মতোই। নিজের এই উপাধির সঙ্গে সুবিচার করবেন তিনি।
গত দেড় বছরে বাড়িতে বসে সন্তানদের সময় দেবার পাশাপাশি প্রায় ৫০টি সিনেমার চিত্রনাট্য পড়েছেন শাহরুখ। এর ভিতর ৩০টি চিত্রনাট্য ফিরিয়ে দিয়েছেন। রেখে দিয়েছেন ২০টি চিত্রনাট্য। সময় নিয়েছেন। তারপর আবার পড়েছেন এই ২০টি সিনেমার চিত্রনাট্য। আলাপ করেছেন। পরামর্শ করেছেন। তারপর সেখান থেকে বাদ দিয়েছেন ১৬টি সিনেমার চিত্রনাট্য। এই ছবিগুলোর ভিতর একটির প্রস্তাব এনেছিল বলিউডের আরেক খান, সালমান খান। কিন্তু সব দেখে, শুনে বুঝে সালমানের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন শাহরুখ।
‘একেতো দুইজন হিরো। আরও স্পষ্ট করে বলতে গেলে মূল হিরো আয়ূশ। তার ওপর শাহরুখের চরিত্রটি কেন্দ্রীয় চরিত্র না। তাই শাহরুখের রাজি হবার কোন কারণই নেই। বিনয়ের সঙ্গে সালমানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শাহরুখ। বলেছেন, আপাতত এই ছবি করবেন না তিনি। ভবিষ্যতে ভেবে দেখবেন।’
সালমানের প্রস্তাবিত সিনেমাটির নাম ছিল ‘গানস অব নর্থ’। এই সিনেমায় শাহরুখের চরিত্রটি ছিল একজন পুলিশের। আর গ্যাংস্টারের ভূমিকায় সালমানের ভগ্নিপতি আয়ূশ শর্মা। এটা যে আয়ূশ শর্মাকে শাহরুখের ছায়ায় তারো বানানোর চেষ্টা, তা দিনের আলোর মতো স্পষ্ট।
শাহরুখের এক মুখপাত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছেন, ‘একেতো দুইজন হিরো। আরও স্পষ্ট করে বলতে গেলে মূল হিরো আয়ূশ। তার ওপর শাহরুখের চরিত্রটি কেন্দ্রীয় চরিত্র না। তাই শাহরুখের রাজি হবার কোন কারণই নেই। বিনয়ের সঙ্গে সালমানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শাহরুখ। বলেছেন, আপাতত এই ছবি করবেন না তিনি। ভবিষ্যতে ভেবে দেখবেন।’
সেই ‘ভবিষ্যত’ যে অদূর ভবিষ্যতেও আসবে না, তা আর বলতে!