সালমানকে ভয় স্পিলবার্গের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্যা বিএফজি’র একটি দৃশ্য ও সালমান খান
দ্যা বিএফজি’র একটি দৃশ্য ও সালমান খান

‘সুলতান’ দিয়ে ভয় ধরিয়ে দিলেন ‘বজরঙ্গি ভাইজান’ সাল্লু ভাই। শুধু শাহরুখ খানই নন, সেই ভয়ের তালিকায় যুক্ত হলেন বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ। বিশ্বাস করুন আর নাই করুন, ঈদে সালমান খানের ‘সুলতান’-এর সঙ্গে স্পিলবার্গের ছবি ‘দ্য বিএফজি’ মুক্তি পাচ্ছে বলে ভয় পাচ্ছেন স্বয়ং পরিচালক। এমনকি ঈদে মুক্তি না তিনি তাঁর ছবির মুক্তি পিছিয়ে দিলেন আরো কয়েকদিন।

ছবিটির সহ-প্রযোজনা প্রতিষ্ঠান রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এ বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও একটি সূত্র জানায়, এটা সালমান খানের কারণে। ‘কোনো ছবিই সালমানের ছবির সাথে পাঞ্জা লড়তে চায় না। শাহরুখ খানের ছবি ‘রইস’ প্রথমে সালমানের ছবির সঙ্গে মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীকালে শাহরুখের ‘রইস’ ঈদে মুক্তি দেওয়ার ভাবনা থেকে সরে আসে। যদি সালমান খান ৭ জুলাই ঈদে ‘সুলতান’ মুক্তি দেন, তবে স্টিভেন স্পিলবার্গও সরে আসবেন।
স্পিলবার্গের ‘দ্য বিএফজি’ এখন মুক্তি পাবে ১৫ জুলাই।
রোয়াল্ড ডালের শিশুতোষ উপন্যাস ‘দ্য বিগ ফ্রেইন্ডলি জায়ান্ট’ অবলম্বনে স্পিলবার্গের ছবিটি তৈরি। ছবিটি বিশ্বজুড়ে ১ জুলাই মুক্তি দেওয়ার কথা। এবং ভারতে চলবে দুই সপ্তাহ ধরে। বলিউড হাঙ্গামা