সালমানে ভয়, শাহরুখে কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রীতি জিনতার সঙ্গে সালমান ও শাহরুখ খান
প্রীতি জিনতার সঙ্গে সালমান ও শাহরুখ খান

১৭ বছর হয়ে গেল! চমকে উঠে প্রীতি জিনতা আবিষ্কার করলেন, বলিউডে তাঁর ক্যারিয়ারের বয়সটা এক কম দেড় যুগ! ১৭ বছর পূর্তিতে টুইটারে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন প্রীতি।
বলিউড থেকে একরকম নিজেকে গুটিয়ে ফেলা এই অভিনেত্রী জানিয়েছেন, নায়কদের মধ্যে দুজনকে আলাদা করে সমীহ করে এসেছেন সব সময়। তাঁদের মধ্যে সালমান খানকে ভয়ই পেতেন। আর শাহরুখ খান একমাত্র অভিনেতা, যিনি তাঁর চোখে জল এনে দিতেন।
সালমান সম্পর্কে প্রীতি বলেছেন, ‘কাজ করার আগে একমাত্র সালমানকেই আমার খুব ভয় লাগত। কেন লাগত তা বলতে পারব না। চোরি চোরি চুপকে চুপকে করতে গিয়ে আবিষ্কার করলাম, ও বরং কিছুটা লাজুক স্বভাবের!’ শাহরুখ সম্পর্কে বলেছেন, ‘আবেগঘন কোনো চরিত্রে একটুতেই আমাকে কাঁদিয়ে দিতে পারত কেবল শাহরুখ। ওর সঙ্গে অনেক দৃশ্যেই আমি কেঁদেছি।’ টুইটার।