সালমানের ইচ্ছা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

কোন ছবিটি ভালো হবে, কোন ছবিতে তাঁর কাজ করা একেবারেই উচিত হবে না—এসব বিষয়ে এখনো ক্যাটরিনা কাইফ পরামর্শ নেন সালমানের কাছ থেকে। সাবেক প্রেমিকাকে এবার সালমান ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের বিপরীতে দেখতে চান। সাল্লুর ইচ্ছা, অমিতাভ বচ্চন ও আমির খান অভিনীত থাগস অব হিন্দুস্তান-এ প্রধান নায়িকার চরিত্রে কাজ করুন ক্যাট।
এদিকে থাগস অব হিন্দুস্তান ছবির নায়িকা কে, সেই ধোঁয়াশা কাটছেই না। এই তালিকায় বিভিন্ন সময় এসেছে বাণী কাপুর, আলিয়া ভাট, সারা আলী খান ও শ্রদ্ধা কাপুরের নাম। এবার তালিকায় যোগ হয়েছে নতুন নাম—ক্যাটরিনা কাইফ।
কিন্তু প্রযোজক আদিত্য চোপড়া আর আমির খান না চাইলে কার সাধ্য আছে ক্যাটকে এই ছবির অভিনেত্রী করার? এর আগে আমির ধুম ৩ ছবিতে ক্যাটের বিপরীতে অভিনয় করেছিলেন। নতুন সিনেমায় এমন একজন অভিনেত্রীকেই তিনি চাইছেন, যাঁর সঙ্গে আগে কখনো কাজ করা হয়নি। দেখা যাক, শেষমেশ আমিরের ইচ্ছা পূরণ হয়, না সালমানের। ইন্ডিয়া টুডে।