সালমানের ঈদ পার্টিতে ইউলিয়াও থাকছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউলিয়া ও সালমান l ছবি: প্রথম আলো
ইউলিয়া ও সালমান l ছবি: প্রথম আলো

ঈদকে ঘিরে খানবাড়িতে প্রস্তুতির কমতি নেই। একদিকে সালমান খানের ছবি সুলতান-এর মুক্তির উত্তেজনা, অন্যদিকে ঈদ পার্টি নিয়ে হইচই সাল্লুর মুম্বাইয়ের গ্যালাক্সির অ্যাপার্টমেন্টে। সেই ঈদ আয়োজনে ব্যস্ত সালমানের এক ঘনিষ্ঠজন জানালেন এবারের পার্টির বিশেষত্ব। তিনি বলেন, এবারের ঈদ উদ্যাপনে খান পরিবার ও সালমানের সঙ্গে থাকবেন তাঁর কথিত প্রেমিকা ইউলিয়া ভাঞ্চুর। এবারই প্রথম রোমানিয়ান এই মডেলকে নিয়ে ঈদ কাটাবেন বলিউড তারকা সালমান।
প্রতিবছর নিজের বাসায় ঈদ উদ্যাপন করতে পার্টির আয়োজন করেন সালমান খান। কোনো বছর খুব ধুমধাম করে, কোনোবার আবার অনাড়ম্বরভাবে হাতে গোনা কয়েকজন অতিথি নিয়ে হয় পার্টির আয়োজন। ধারণা করা হচ্ছিল, ‘ধর্ষণের শিকার নারীদের’ নিয়ে করা মন্তব্য, অতঃপর বিতর্কের কারণে এ বছর খানবাড়িতে ঈদে খুব একটা ধুমধাম হবে না। কিন্তু না। খানবাড়ির ভেতরের লোকেরা বলছেন, ঘটনা অন্য রকম। এ বছর বরং আয়োজনটা একটু বড়। কারণ, এবারই প্রথম ঈদে ইউলিয়া থাকছেন সালমানের পাশে। তা ছাড়া কিছুদিন আগেই জন্ম নেওয়া সাল্লুর ভাগনে (অর্পিতা খানের ছেলে) আহিলেরও এটা প্রথম ঈদ। তাই উদ্যাপনে কোনো কমতি থাকছে না, এটা নিশ্চিত। বলিউড বাবল।