সালমানের ঈদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

সবচেয়ে ব্যবসাসফল কোনো চলচ্চিত্রে হয়তো অভিনয় করেননি কিংবা জীবনে কিছু স্মার্ট সিদ্ধান্ত নিতে ভুল করেছেন, তার পরও বিশাল ভক্ত রয়েছে বলিউডের জনপ্রিয় তারকা সালমান খানের। ভক্তরা তাঁকে বিশাল হূদয়ের মানুষ বলেই জানেন। এবারের ঈদের সময় তাঁর আরেকটি দাতব্য কাজের ঘোষণা ভক্তদের কাছে তাঁকে আরও বড় আসনেই বসাবে।

ঈদ উপলক্ষে মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে সালমান টুইট করে জানিয়েছেন, শিশুদের পাশে দাঁড়াচ্ছেন তিনি ও তাঁর বিইং হিউম্যান সংস্থা। এ সংস্থা থেকে হূদরোগের সমস্যায় আক্রান্ত ১০০ শিশুর চিকিত্সায় সহায়তা করবেন তিনি। গতকাল মঙ্গলবার টুইট করে সালমান জানান, ‘সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ। সৃষ্টিকর্তা আপনাদের সুস্থ ও সুরক্ষিত রাখুন। অর্থাভাবে হূদরোগে আক্রান্ত কোনো শিশুর চিকিত্সা করা সম্ভব হচ্ছে না, এমন কোনো তথ্য থাকলে আমাকে জানান। বিইং হিউম্যান ১০০ শিশুর চিকিত্সার ব্যবস্থা করবে।’ টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

অবশ্য ভুয়া যোগাযোগকারীদের সতর্কও করে দিয়েছেন ‘কিক’ ছবির তারকা সালমান খান। এক টুইটে তিনি লিখেছেন, ‘বেওয়াকুফ বানাবেন না। বুঝেছেন? ফেসবুকেই জানাবেন, বিইং হিউম্যানের ডিজিটাল টিম বাকি সব ব্যবস্থা করবে। ধন্যবাদ।’

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘কিক’ ছবিটি। ছবিতে হূদরোগে আক্রান্ত এক শিশুর চিকিত্সার জন্য অর্থ সংগ্রহ করতে রবিন হুডের ভূমিকা নিতে দেখা যায় সালমান খানকে।

বিইং হিউম্যান সংস্থাটির ইমেইল অ্যাড্রেস হচ্ছে [email protected]