সালমানের গুণ গাইলেন শাহরুখ

বলিউডের দুই যুযুধান খান শাহরুখ ও সালমান একটা সময়ে একে অন্যের ছায়াও মাড়াতেন না। বছরের পর বছর ধরে সুযোগ পেলেই কথার মারপ্যাঁচে একে অন্যকে ঘায়েল করতেন। অবশেষে তাঁরা দ্বন্দ্বের অবসান ঘটান গত বছর। একটি ইফতার অনুষ্ঠানে বুকে বুক মিলিয়ে ফের বন্ধু বনে যান তাঁরা। সম্প্রতি কথা প্রসঙ্গে শাহরুখ আবার জানিয়েছেন, সালমানের সঙ্গে তাঁর কোনো দ্বন্দ্ব নেই।
সালমানের সঙ্গে অভিনয়ে আপত্তি নেই শাহরুখেরশাহরুখ অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবি মুক্তি পেয়েছে গত ২৪ অক্টোবর। ভারত ও ভারতের বাইরে বিভিন্ন দেশে দারুণ ব্যবসা করছে ছবিটি। সাত দিনে ছবিটির ঝুলিতে জমা পড়েছে ১৫৭ কোটি ৫৭ লাখ রুপি।
নানাভাবে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির প্রচারণা চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে সম্প্রতি বিগ বস ৮ অনুষ্ঠানে ছোট্ট মঞ্চ পরিবেশনার মাধ্যমে ছবিটির প্রচারণায় সাহায্য করেন অনুষ্ঠান সঞ্চালক সালমান খান। পরে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবি নিয়ে টুইটও করেন খান সাহেব। এ জন্য সালমানকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শাহরুখ বলেন, বিষয়টি প্রমাণ করে, সালমানের সঙ্গে তাঁর কোনো দ্বন্দ্ব নেই। এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।
‘কিং’ শাহরুখ ‘বন্ধু’ সালমানসম্প্রতি ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির প্রচারণার কাজে কলকাতা যান শাহরুখ। সেখানেই বিগ বস ৮ অনুষ্ঠানে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির প্রচারণায় সাহায্য করায় সালমানকে ধন্যবাদ জানান শাহরুখ। তিনি বলেন, ‘আমার মনে হয়, এটি করে চূড়ান্ত উদারতার পরিচয় দিয়েছেন সালমান। এ জন্য তাঁকে আমি মন থেকে ধন্যবাদ জানাই। এটি প্রমাণ করে, সালমানের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। আমরা সুযোগ পেলেই একে অন্যের চলচ্চিত্র নিয়ে কথা বলি এবং সম্ভাব্য সবভাবে প্রচারণা চালানোর চেষ্টা করি।’
শাহরুখ-সালমান দোস্তি!কলকাতায় ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির প্রচারণার সময় শাহরুখ ছাড়াও ছবিটির নির্মাতা ফারাহ খান সালমানের প্রশংসা করেন। ফারাহ বলেন, ‘বরাবরই সালমান আমাদের বন্ধু। সব সময় তিনি আমাদের ছবির প্রশংসা করেন। আমাদের ছবির পাগলামি তিনি ভালোবাসেন।’