সালমানের চায়নিজ নায়িকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চু চু ও সালমান খান
চু চু ও সালমান খান

 বলিউডের ব্যাচেলর তারকা সালমান। রুপালি পর্দা থেকে বাস্তবে অনেকের সঙ্গেই রোমান্সে জড়িয়েছেন। এবার তাঁকে দেখা যাবে ভিনদেশি নায়িকার সঙ্গে। কবির খানের ছবি ‘টিউবলাইট’-এ বলিউডের সুলতানকে দেখা যাবে চায়নিজ তারকা চু চুয়ের সঙ্গে।
অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল, ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধ নিয়ে সালমানের ছবি ‘টিউবলাইট’–এ থাকবেন চায়নিজ নায়িকা। এবার গুঞ্জন সত্য হলো। দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফের নাম ছবিটি ঘিরে ঘুরতে থাকলেও রুপালি পর্দায় দেখা যাবে চায়নিজ তারকা চু চুকে।
‘টিউবলাইট’-এ অভিনয় করতে কয়েক সপ্তাহ আগেই এ অভিনেত্রী ভারতে এসেছেন। মুম্বাইয়ে এখন তিনি হিন্দি শিখছেন। সালমানের সঙ্গে শুটিংয়ে অংশ নিতে ইতিমধ্যে লাদাখ উড়াল দিয়েছেন।
সম্প্রতি তিনি সালমানের সঙ্গে একটি সেলফি ইনস্টাগ্রামে দিয়েছেন, যা প্রমাণ করে, তাঁকে এই ছবির জন্য বাছাই করা হয়েছে।
ডিএনএ