সালমানের ছবি দেখে তাঁর বাবা যা বললেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিম খান ও সালমান খান
সেলিম খান ও সালমান খান

সালমানের খানের ‘টিউবলাইট’ ছবির পোস্টার কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে। এ সপ্তাহেই দেখা যাবে ছবির টিজার। কিন্তু ছবির মূল অভিনেতা সালমান খানের বাবা সেলিম খান একটু আগেভাগেই পুরো সিনেমা দেখে ফেলেছেন। নির্মাতা কবির খান ছবি সম্পাদনা করার পরপরই সেলিম খানকে তা দেখিয়েছেন। ছবি দেখে তিনি নাকি প্রথমে কিছুই বলেননি। তবে যা করেছেন, তা বলার থেকেও অনেক বেশি।
কবির খান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ‘টিউবলাইট’ দেখার পর সম্পাদনার ঘর থেকে বের হয়েই তিনি কবিরকে জড়িয়ে ধরেন। এই নির্মাতার ভাষ্যমতে, ‘সেই মমতামাখা শক্ত আলিঙ্গনও বলে দিচ্ছিল অনেক কথা। এরপর কি আর কিছু বলার থাকে?’
সেলিম খান ‘টিউবলাইট’ সম্পর্কে বলেন, ‘এটি একটি অসাধারণ ছবি। কবির খুব ভালো করে ছবিটি বানিয়েছেন।’
এই ছবির ট্যাগ লাইন ‘ক্যায়া তুমহে ইয়াকিন হ্যায়?’ মানে ‘তোমার কি বিশ্বাস হয়’ বাক্যটি সেলিম খানেরই দেওয়া। যদিও এই বর্ষীয়ান চিত্রনাট্যকার একা তারিফ নিতে চাইছেন না। তাঁর মতে, এটি পুরো টিমের সম্মিলিত প্রয়াস। বলিউড বাবল।