সালমানের জন্মদিনের উপহার 'বউ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমানকে বউ উপহার দিতে চান দীপিকা
সালমানকে বউ উপহার দিতে চান দীপিকা

প্রস্তুতি শেষ। ধুমধাম করেই পালন করা হবে বলিউড সুপার স্টার সালমান খানের ৫০ তম জন্মদিন। তারকার জীবনের সুবর্ণ জয়ন্তীতে কে কী উপহার দেবেন সেই প্রস্তুতিও নিতে শুরু করেছেন প্রিয়জন ও সহকর্মীরা। কিন্তু তাঁর জন্য উপহার নির্বাচন করা কিন্তু কম ঝামেলার ব্যাপার নয়।
এদিকে সালমানের জন্মদিনের উপহার হিসেবে ‘বউ’ জিনিসটা একেবারেই ব্যতিক্রম। সালমানেরও এই একটা জিনিসই এখনও হলো না। তাই তাঁকে ‘বউ’ উপহার দেওয়ার কথা ভাবছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
তবে সেকথা শুরুতে ফাঁস করতে চাননি তিনি। শুধু বলেছেন, আসছে জন্মদিনে সালমানকে তিনি একটা গোপন উপহার দেবেন। বাতাসে ভেসে বেড়াচ্ছে গুজব—সালমানের নতুন ছবি সুলতান–এ অভিনয় করতে যাচ্ছেন দীপিকা। এটাও সালমানের জন্য একটি বিরাট উপহার। কেননা বলিউডের এই সফল অভিনেত্রীর সঙ্গে পর্দায় এখনো জুটি বাধা হয়নি সালমানের। আবার সালমানকে কী উপহার দেবেন জানতে চাইলে ডিএনএ ডটকমকে দীপিকা বলেন, ‘জন্মদিনে একটা “বউ” উপহার দেব।’
সত্যিই এমন উপহার দিলে কী করবেন সালমান! এখনও বিয়ে করতে ইতস্তত বোধ করছেন তিনি। আইনগত নানা জটিলতাই হয়ত এর মূল কারণ। যদিও মামলা মোকদ্দমাগুলো থেকে খালাস পেয়েছেন তিনি। কিন্তু দীপিকার পরিকল্পনাটাও মন্দ নয়। টাইমস্ অব ইন্ডিয়া