সালমানের টুইটারে রহস্যময়ীর সেলফি

টুইটারে সক্রিয় বলিউডের তারকাদের মধ্যে অন্যতম সালমান খান। উদ্ভট ও অর্থহীন টুইট করারও অভ্যাস আছে খান সাহেবের। প্রায়ই অস্পষ্ট বাক্য ও ভাঙা শব্দ টুইট করেন তিনি। সম্প্রতি সালমানের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হিরাল নামের এক তরুণীর কয়েকটি সেলফি নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, সালমানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ছবিগুলো পোস্ট করা হয়েছে।
শুরুতে অজ্ঞাতপরিচয় এক তরুণীর চারটি সেলফি দেখা যায় সালমানের টুইটার অ্যাকাউন্টে। ছবিগুলোর সঙ্গে কোনো ক্যাপশন ছিল না। পরে এক টুইটার বার্তায় ওই তরুণীর নাম হিরাল বলে জানান হয়। হিরাল মাঝে-মধ্যে সালমানের পক্ষ থেকে টুইট করেন বলেও দাবি করা হয়।
সালমানের টুইটার অ্যাকাউন্টে সর্বশেষ টুইটে বলা হয়েছে, ‘কখনো কখনো আমার সম্পর্কে ছোট ছোট কথা হিরালকে জিজ্ঞেস করতে পারেন। নেটওয়ার্ক না থাকলে আমি তাঁকে বলি, কী টুইট করতে হবে।’ এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
কিন্তু হিরালের টুইটার অ্যাকাউন্ট যাচাই করে নিশ্চিত হওয়া গেছে, তিনি এবং সালমান একে অন্যের টুইটার অনুসারী নন। মূলত এ কারণেই ধারণা করা হচ্ছে, সালমানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।
আরও পড়ুন:
টুইট নিয়ে সালমানের অজানা পাঁচ