সালমানের নতুন ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

আগামী বছর আসছে সালমান খানের আরেকটি প্রেমের ছবি। ব্যবসাসফল ছবি ‘আন্দাজ আপনা আপনা’ নির্মাতা রাজকুমার সন্তোষি ছবিটি পরিচালনা করবেন।
ইতিমধ্যে ছবির গল্প পড়ে সালমান মুগ্ধ। তবে তিনি সন্তোষির প্রতি অনুরোধ করেছেন, গল্পের কিছু জায়গায় যেন একটু পরিবর্তন আনা হয়। সালমানের অনুরোধে গল্পে পরিবর্তন এলে শিগগিরই ছবির কাজ শুরু হবে।
ছবিটি অ্যাকশন কমেডি ধাঁচের। শোনা যাচ্ছে, ২০১৪ সালের কোরীয় ছবি ‘ওডি টু মাই ফাদার’ অবলম্বনে নির্মিত হবে। তবে রাজকুমার সন্তোষি বললেন, ‘আমি কখনো রিমেক ছবি বানাই না। আগে কখনো বানাইনি, ভবিষ্যতেও বানাব না। এটি একেবারেই মৌলিক গল্প। কোনো গড়পড়তা গল্প নয়। এই গল্পটি সালমানের অভিনয়ে বেশ চ্যালেঞ্জ জানাবে। এক মাসের মধ্যেই আমরা আলোচনা করে গল্প চূড়ান্ত করব।’

সন্তোষি আরও বলেন, ‘আমরা একসঙ্গে অনেকগুলো ভালো ছবি তৈরি করেছি। আবার অনেক দিন পরে একসঙ্গে কাজ করছি। দর্শকদের প্রত্যাশা নিয়ে আমি বেশ সজাগ।’
ছবিটির অভিনয়শিল্পী নির্বাচন ইতিমধ্যে শুরু হয়েছে। সালমান খান এবং অতুল অগ্নিহোত্রী ছবিটি প্রযোজনা করবেন। ‘আন্দাজ আপনা আপনা’র পরে সন্তোষির দুই ছবি ‘আজব প্রেম কি গজব কাহানি’ ও ‘ফাটা পোস্টার নিকলা হিরো’তে সালমান বিশেষ শিল্পী হিসেবে কাজ করেছিলেন।
গুঞ্জন শোন যাচ্ছে, নায়িকা হিসেবে দীপিকা পাড়ুকোনকে দেখা যেতে পারে। ছবির নাম এখনো ঠিক হয়নি।
আগামী বছরের দেওয়ালি অথবা ক্রিসমাসে ছবিটির মুক্তির কথা রয়েছে। মিড ডে।