সালমানের নতুন বছরের পরিকল্পনা কী?

জীবনের ৫১টি বছর শেষ করে গতকালই মাত্র ৫২তম বছর শুরু করলেন সালমান খান। এখনো বিয়ে-শাদি করেননি। ২০১৭ সালে সালমানের নতুন কোনো পরিকল্পনার কথা শুনে মনে হতেই পারে, এবার বুঝি বিয়ে করে সংসারী হওয়ার কথা ভাবছেন এ অভিনেতা। আর সালমানের পানভিলের খামারবাড়িতে আয়োজিত জন্মদিনের ঘরোয়া পার্টিতে বান্ধবী ইউলিয়া ভানতুরও উপস্থিত ছিলেন। কিন্তু ভক্তদের নিরাশ করে দিয়ে সালমান জানালেন তাঁর অন্য পরিকল্পনার কথা।
বিশেষ কিছু নয়। সবাই সাধারণত যা প্রত্যাশা করেন, সালমানও নতুন বছরে তেমন কিছুই চাইছেন। তিনি চান, তাঁর আগামী বছরটা যেন এ বছরের চেয়েও সুন্দর ও সফল হয়। আর ভক্তদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি প্রত্যাশা করেন, তাঁর ভক্তরা যেন সব ধরনের বিপদ থেকে মুক্ত থাকেন।
এখন কথা হলো, এই বছর পর্যন্ত তো সালমান ‘সিঙ্গল’ই থাকলেন। সামনের বছর আরও ভালো থাকার ইচ্ছা প্রকাশ করা কি তাঁর একা থাকাকেই নির্দেশ করে, নাকি ‘সিঙ্গেল’ থেকে ‘ডাবল’ হওয়া—এটা তিনিই ভালো বলতে পারবেন। টাইমস অব ইন্ডিয়া