সালমানের পর এবার অক্ষয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্ষয় কুমার
অক্ষয় কুমার

বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের এখন নিজের গলায় গান গাওয়ার যেন ধুম পড়ে গেছে। কিক ছবিতে সালমান খানের পর এবার ‘এন্টারটেইনমেন্ট’ ছবিতে নায়ক-গায়ক হিসেবে আসছেন অক্ষয় কুমার। এ বছরের ৮ আগস্ট মুক্তি পাবে ছবিটি।
অবশ্য গায়ক হিসেবে অক্ষয়ের অভিষেক আগেই ঘটেছে। এর আগে ‘সিং ইজ কিং’ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। এবারে এন্টারটেইনমেন্ট ছবির গানটি গাওয়ার পর তা কীভাবে তৈরি হয়েছে তা ইউটিউবে পোস্ট করেছেন এবং টুইটারেও তা টুইট করেছেন।
অক্ষয় জানান, এন্টারটেইনমেন্ট ছবিটি মূলত কমেডিধর্মী। নতুন পরিচালক সাজিদ ও ফারহাদ পরিচালনা করেছেন এ ছবিটি। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন তামান্না ভাটিয়া। 
অক্ষয় ও সালমান ছাড়াও সম্প্রতি ছবির গানে কণ্ঠ দেওয়া তারকাদের তালিকায় রয়েছেন শ্রদ্ধা কাপুর (এক ভিলেন), আলিয়া ভাট (হাইওয়ে ও হাম্পটি শর্মা কা দুলহানিয়া)।