সালমানের বোনের বিয়েতে শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্পিতাকে আশীর্বা​দ জানালেন দুই খান
অর্পিতাকে আশীর্বা​দ জানালেন দুই খান

আজ মঙ্গলবার অর্পিতা খানের বিয়ে। সাল্লুর বোনের বিয়ে বলে কথা! বলিউডের তামাম শিল্পী এক ছাতার নিচে আসছেন এ উপলক্ষে। এমনকি শাহরুখ খানও জানিয়ে দিয়েছেন, দাওয়াত পান বা না পান, অর্পিতা খানের বিয়েতে ঠিকঠাক হাজির হয়ে যাবেন। বলিউডের বাদশা সঙ্গে এও বলেছেন, সালমানের বোন তাঁর নিজের বোনের মতো। বিয়ের অনুষ্ঠানের আগে দুই খান এক হয়েছিলেন বোনকে শুভেচ্ছা জানাতে। জিনিউজ।