সালমানের বোনের বিয়েতে যাচ্ছেন শাহরুখ-আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ-আমির
শাহরুখ-আমির

দিন কয়েক আগে আমির খান জানান, সালমান খানের বোন অর্পিতার বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না পেলেও যাবেন তিনি। এবার একই সুরে কথা বললেন বলিউডের আরেক প্রভাবশালী তারকা অভিনেতা শাহরুখ খান। সম্প্রতি তিনি জানিয়েছেন, অর্পিতার বিয়ের অনুষ্ঠানে না যাওয়ার প্রশ্নই ওঠে না। অর্পিতার বিয়েতে যাওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানানোর প্রয়োজন নেই বলেও জানান কিং খান।
শাহরুখকে সালমানের দাওয়াত!দীর্ঘদিনের বন্ধু আয়ুশ শর্মাকে ১৮ নভেম্বর বিয়ে করছেন অর্পিতা। প্রিয় বোনের বিয়ের অনুষ্ঠানের জন্য হায়দরাবাদের রয়্যাল ফালাকনুমা প্যালেস ঠিক করে রেখেছেন সালমান। আর ২১ নভেম্বর অর্পিতা-আয়ুশের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে মুম্বাইয়ে। অর্পিতার বিয়েতে শাহরুখ আমন্ত্রণ পেয়েছেন কি না, তা নিয়ে কয়েক দিন ধরেই বলিউডে নানা গুঞ্জন চলছে। কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, এরই মধ্যে শাহরুখকে দাওয়াত পাঠিয়েছেন সালমান। তবে সম্প্রতি শাহরুখ জানান, তিনি ঠিক নিশ্চিত নন দাওয়াতপত্র তাঁর কাছে পৌঁছেছে কি না।
সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে শাহরুখকে জিজ্ঞেস করা হয়, তিনি অর্পিতার বিয়েতে যাচ্ছেন কি না। জবাবে শাহরুখ বলেন, ‘ইনশাআল্লাহ...অর্পিতা আমার নিজের বোনের মতোই। আমার চোখের সামনেই সে বড় হয়েছে। অবশ্যই আমি তার বিয়েতে যাব। না যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
সালমানের গুণ গাইলেন শাহরুখশাহরুখ আরও বলেন, ‘এই মুহূর্তে আমি ঠিক নিশ্চিত নই, অর্পিতার বিয়ের দাওয়াতপত্র আমার কাছে পৌঁছেছে কি না। আমাদের মধ্যে পারিবারিক বন্ধুত্ব রয়েছে। অর্পিতার বিয়েতে যাওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানোর কোনো প্রয়োজন নেই। ছোটবেলায় আমার কোলে উঠে কত খেলেছে সে! তার বিয়েতে না গিয়ে কি আমি পারি! শতভাগ নিশ্চিত করে বলছি, আমি তার বিয়েতে যাবই।’
এর আগে ‘পিকে’ ছবির প্রথম গান ‘ঠাকরি চক্র’ প্রকাশের সময় আমিরকে জিজ্ঞেস করা হয়, তিনি অর্পিতার বিয়েতে যাওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন কি না। জবাবে আমির বলেন, ‘অর্পিতার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানাতে হবে না। কারণ সে আমারও ছোট বোন। দাওয়াত না পেলেও আমি তার বিয়ের অনুষ্ঠানে অংশ নেব।’