সালমানের 'সুলতান' নিয়ে মোবাইল গেম!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমির খানের ‘ধুম-থ্রি’, শাহরুখ খানের ‘ফ্যান’ ছবি নিয়ে মোবাইল গেম নির্মাণ করেছিল ৯৯ গেমস অনলাইন প্রাইভেট লিমিটেড। এবার এই প্রতিষ্ঠান মোবাইল গেম বানিয়েছে সালমান খানের ‘সুলতান’ ছবিটি নিয়ে।
৯৯ গেমস অনলাইন প্রাইভেট লিমিটেডের নির্মিত ‘সুলতান: দ্য গেম’ নামের গেমটি ‘সুলতান’ ছবিটির অফিশিয়াল গেমও বটে।
সালমান খানের ‘সুলতান’ ছবিটি মুক্তি পাচ্ছে এই ঈদেই। আর ‘সুলতান: দ্য গেম’ মুক্তি পাবে এই জুনের ২ তারিখে। গেমটি তৈরি করতে নির্মাতা প্রতিষ্ঠানের খরচ হয়েছে এক কোটি রুপি।
এ বছরের মার্চ মাসে ৯৯ গেমস ও সুলতান ছবির নির্মাতা প্রতিষ্ঠান এই গেম তৈরির ঘোষণা দিয়েছিল। টিএনএন।