সাহেব ভালো আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিলীপ কুমার
দিলীপ কুমার

ভারতীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি দিলীপ কুমার ভালো আছেন। গতকাল বুধবার হঠাৎ বুকে ব্যথা উঠলে তাঁকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নেওয়া হয়। তবে এখন তিনি ভালো আছেন।

দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্ট থেকে গতকাল বিকেলে একটি পোস্টের মাধ্যমে তাঁকে হাসপাতালে নেওয়ার খবর জানানো হয়। সেখানে বলা হয়, ‘সাহেবকে লীলাবতী হাসপাতালে নেওয়া হয়েছে। হঠাৎ বুকে ব্যথা ওঠার কারণে কষ্ট পাচ্ছিলেন তিনি। তবে তিনি সেরে উঠছেন। আপনারা তাঁর জন্য প্রার্থনা ও দোয়া করবেন।’

১৯৯৮ সালে চলচ্চিত্র থেকে অবসরে যান দিলীপ কুমার। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘কিলা’ ছবিতে। ক্রমশ ভঙ্গুর শারীরিক অবস্থার কারণে কোনো অনুষ্ঠানেও তাঁকে খুব একটা দেখা যায়নি।

পেশোয়ারে জন্ম দিলীপ কুমার হিন্দি ছবির ‘ট্র্যাজেডি কিং’ হিসেবে পরিচিত। ভারতীয় চলচ্চিত্রের প্রথম এই সুপারস্টার পরিচিতি পান ‘মুঘল-ই-আজম’, ‘দেবদাস’, ‘আন্দাজ’, ‘বিধাতা’, ‘শক্তি’, ‘কর্ম’ ছবিগুলোর মাধ্যমে। এই ছবিগুলোই তাঁকে দিয়েছে পরিচিতি, জনপ্রিয়তা ও সম্মান।

২০১৫ সালে ভারত সরকার ৯৫ বছর বয়সী এই অভিনেতাকে পদ্মবিভূষণ খেতাবে ভূষিত করেন। ইন্ডিয়ান এক্সপ্রেস